দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (ডিজিআইসি) পরিচালনা পর্ষদের ১৬৪তম সভায় কোম্পানির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী রোকেয়া কাদের চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার এ. কে. এম. আহছানুল হক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁদের নেতৃত্বে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রাহকবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

পুনর্নির্বাচিত চেয়ারম্যান রোকেয়া কাদের বলেন, ‘দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘদিনের অর্জন ও সুনামকে আরও সুদৃঢ় করে একটি আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক সাধারণ বীমা প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিকে এগিয়ে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চাই।’

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম. আহছানুল হক বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বীমা বাজারে গ্রাহকের আস্থা, দ্রুত সেবা, দক্ষ আন্ডাররাইটিং, সময়মতো দাবি নিষ্পত্তি এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

কোম্পানির পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করে, নতুন নেতৃত্বের দূরদর্শী দিকনির্দেশনা ও অভিজ্ঞতার মাধ্যমে কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, আর্থিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা, ব্যাংকাস্যুরেন্স, উন্নত পুনর্বীমা ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত হবে।

উল্লেখ্য, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি সাধারণ বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে কোম্পানিটি বিভিন্ন শ্রেণির সাধারণ বীমা সেবা প্রদান করে আসছে। গ্রাহকের ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্নির্বাচিত চেয়ারম্যান ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁদের সফল নেতৃত্বে কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছে।

*BANCASSURANCE SERVICE LAUNCHED AT MIDLAND BANK

* ব্যাংকঅ্যাসুরেন্স: চুক্তিবদ্ধ হল মিডল্যান্ড ব্যাংক ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স

** বীমা সংক্রান্ত গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংকের যে কোনো শাখা থেকে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ব্যাংকাস্যুরেন্স এর আওতাধীন বিভিন্ন বীমা পণ্য ও সেবা সহজে গ্রহণ করতে পারবেন।

Link: The Financial Express:

** https://today.thefinancialexpress.com.bd/stock-corporate/bancassurance-service-launched-at-midland-bank-1775759454

 

Link: bdnews24.com:

**  https://share.google/cnS9FX0Y0uA8fJzDl

**  Midland Bank expands services through bancassurance partnership

**  Midland Bank PLC and Desh General Insurance Company Limited have cemented a strategic bancassurance partnership, marking a pivotal advancement in integrated financial solutions for Bangladesh’s banking sector.

Ling: The Business Standard

https://www.tbsnews.net/economy/corporates/midland-bank-expands-services-through-bancassurance-partnership-1408636

 
Another five newspapers list:

News and Events